Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তাহিরপুরের যাদুকাটা নদী থেকে কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 01:30 PM পড়তে ১ মিনিট

সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদী থেকে আজগর আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে নদী সংলগ্ন মিয়ারচর এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আজগর আলী (৫৫) বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামের ইসমাইলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে আজগর আলী ও তার স্ত্রী বাড়ির পাশের মিয়ারচর কবরস্থান সংলগ্ন একটি দোকানে একসঙ্গে চা পান করেন। চা পান শেষে স্ত্রী বাড়িতে ফিরে গেলেও আজগর আলী জরুরি কাজ আছে বলে সেখানেই থেকে যান। এরপর রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। তবে সোমবার দুপুরের দিকে স্থানীয়রা যাদুকাটা নদীর পাড়ে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করে এবং উদ্ধার কাজ শুরু করে। নিহত কৃষকের শরীরে জখমের চিহ্ন থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

তাহিরপুরের যাদুকাটা নদী থেকে কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার