Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তাহিরপুর ও বিশ্বম্ভরপুর সীমান্তে অবৈধ ভারতীয় পণ্য জব্দ

BN DESK
02 September 2026, 03:12 PM পড়তে ১ মিনিট
তাহিরপুর ও বিশ্বম্ভরপুর সীমান্তে অবৈধ ভারতীয় পণ্য জব্দ

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির।

বিজিবির তথ্যমতে, লাউড়ের গড়, চিনাকান্দি, চানঁপুর ও চারাগাঁও সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্তবর্তী মোনাইপাড়া নামক স্থান থেকে মালিকবিহীন ভারতীয় ৭০০ ঘনফুট বালু, তিনটি মাহিন্দ্রা ট্রাক্টর, একটি পিকআপ আটক করে। যার বাজার মূল্য ৪৩ লাখ ১৪ হাজার টাকা।

এছাড়া একইদিনে বিশ্বম্ভরপুরের চাঁনপুর, চিনাকান্দি ও চারাগাঁও বিওপি পৃথক অভিযানে ২০০ কেজি আপেল, ৩৪ বোতল ভারতীয় মদ, ৩২৯০ কেজি চিনি, ৩৪৫৫ কেজি কয়লা, একটি মোটরসাইকেল আটক করে বিজিবি। যার মূল্য ৭ লাখ ৪০ হাজার ৯০০ টাকা। সর্বমোট আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকা থেকে প্রতিনিয়ত শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ পণ্য জব্দ করা হচ্ছে। এ বিষয়ে সীমান্তে কঠোরভাবে নজরদারি রাখছে বিজিবি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

তাহিরপুর ও বিশ্বম্ভরপুর সীমান্তে অবৈধ ভারতীয় পণ্য জব্দ

B
BN DESK | 11 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার