Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

BN DESK
06 September 2026, 11:37 AM পড়তে ১ মিনিট
তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

মফস্বল ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন-ত্রিশাল থানার সহকারী উপ-পরিদর্শক ইসমাইল হোসেন (৩০), গোলাম রসুল (৩৫) ও রাকিব (৩৯)। 

ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন, বেদেনা আক্তার নামে মারামারি মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারে ধানিখলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যায় পুলিশের তিন সদস্য। সেসময় বেদেনাকে বাড়িতে পেয়ে গ্রেপ্তার করতে চাইলে তার ছেলে নাঈম ও হারুন এলোপাথাড়ি তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে তার মাকে ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু, এর আগেই আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

B
BN DESK | 18 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার