Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তীব্র স্রোতের কবলে পড়ে মেঘনায় শ্রমিকসহ ডুবলো বালুবোঝাই বাল্কহেড

BN DESK
07 October 2025, 08:06 PM পড়তে ১ মিনিট
তীব্র স্রোতের কবলে পড়ে মেঘনায় শ্রমিকসহ ডুবলো বালুবোঝাই বাল্কহেড

তীব্র স্রোতের কবলে পড়ে ভোলার মেঘনা নদীতে কয়েকজন শ্রমিকসহ একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডে থাকা শ্রমিকদের জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (২৭ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে সদর উপজেলার শিবপুরে ইউনিয়নের ভোলার খালসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন শ্রমিকসহ বালুবোঝাই বাল্কহেডটি ভোলার খাল এলাকায় এসেছিল। এ সময় তীব্র স্রোতের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বাল্কহেডে থাকা শ্রমিকরা জীবিত উদ্ধার হন।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ‘তীব্র স্রোতের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। এ ঘটনায় কারও নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে।
এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

তীব্র স্রোতের কবলে পড়ে মেঘনায় শ্রমিকসহ ডুবলো বালুবোঝাই বাল্কহেড

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার