Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ত্বকের জন্য অ্যালোভেরা ব্যবহারের সঠিক নিয়ম

BN DESK
02 September 2026, 10:12 PM পড়তে ১ মিনিট
ত্বকের জন্য অ্যালোভেরা ব্যবহারের সঠিক নিয়ম

লাইফস্টাইল ডেস্ক : ত্বকের যত্নে ঘৃতকুমারী বা অ্যালোভেরা বিশেষ কার্যকরী। তবে নিয়ম মেনে ব্যবহার না করলে শতভাগ গুণাগুণ পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন আপনি, তা কি জানেন?

ত্বক বিশেষজ্ঞরা বলছেন, অ্যালোভেরার পুষ্টিগুণ ত্বকের যত্ন নিতে পারে গভীর থেকে। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই ত্বকে পুষ্টি জুগিয়ে করে তোলে রেশমী, কোমল ও উজ্জ্বল।

 
অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা থাকায় ত্বকের যেকোনো সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করতে পারে অ্যালোভেরা। তাই ত্বকের যত্নে নিয়মিত ব্যবহার করুন। অ্যালোভেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও দারুণ কার্যকরী।
 
এছাড়া চোখের চারপাশের কালো দাগ, ব্রণের দাগ, বলিরেখা ও বয়সের ছাপ দূর করতে কার্যকরী অ্যালোভেরা। ত্বকের লোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধানেও কাজ করে এ ভেষজ উপাদান।
  
ত্বকে অ্যালোভেরা ব্যবহারের নিয়ম: অ্যালোভেরা ব্যবহারের জন্য প্রথমে ত্বক পরিষ্কার করে নিন। এবার বাজার থেকে আনা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করুন। এর সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস ও গোলাপজল। চাইলে মধু এবং শসার রসও এতে যুক্ত করতে পারেন।
 
সব ধরনের ত্বকের জন্য উপযোগী এ পেস্ট এবার নির্দিষ্ট স্থানে লাগিয়ে মালিশ করুন ৩ মিনিটের মতো। এরপর একটু ভারি প্রলেপ দিয়ে অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার স্বাভাবিক পানি দিয়ে ত্বক ধুয়ে নিন। এক সপ্তাহেই চোখে পড়ার মতো পরিবর্তন লক্ষ্য করবেন।
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

ত্বকের জন্য অ্যালোভেরা ব্যবহারের সঠিক নিয়ম

B
BN DESK | 28 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার