Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ত্রিশালে ৩ বছর বয়সী শিশুকে হত্যা , বাবা পলাতক

BN DESK
04 September 2026, 04:13 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে লাবিব নামে ৩ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাবা সোহাগ মিয়ার বিরুদ্ধে। উপজেলার রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকা থেকে গতকাল বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত সোহাগ মিয়ার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

নিহতের নানা ওজা মিয়া জানান, বুধবার বিকেল ৩টার দিকে সোহাগ তার ছেলে লাবিবকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে নানার বাড়ি থেকে নিয়ে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও শিশুটি ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজখবর  নেওয়া শুরু হয়।  একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটির নানার বাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে ইলিয়াস নামে এক ব্যক্তির বাড়ির পাশে শিশু লাবিবের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ঘটনার পর থেকে শিশুটির বাবা সোহাগ পলাতক রয়েছে। এই হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় থানায়  মামলা দায়েরের প্রক্রিয়াথীন বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ত্রিশালে ৩ বছর বয়সী শিশুকে হত্যা , বাবা পলাতক

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার