Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

BN DESK
04 September 2026, 12:13 PM পড়তে ১ মিনিট
ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক:    ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকেএ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম অনুফা বেগম(২১)। নিহত অন্যজন পুরুষ। তার বয়স আনুমানিক ২২ বছর। তারা জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহমেদ জানায়, কিশোরগঞ্জের তাড়াইল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ত্রিশাল হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে উপজেলার বীররামপুর এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার দুই যাত্রী। এসময় স্থানীয়রা আহত অবস্থায় অটোরিকশার চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি মনসুর আহমেদ বলেন, খবর পেয়ে বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছেন। তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

B
BN DESK | 10 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার