সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটার ত্রিশ মাইল নামক স্থানে একটি দ্রুতগামী বাসের ধাক্কায় আমিনুল্লাহ কারিকর(৫৫) নামে এক ভ্যান চালকের প্রানহানি ঘটেছে।
আজ বুধবার (১জানুয়ারি) বেলা ১টার দিকে মহাসড়কের ত্রিশ মাইল এলাকার অগ্রগতি রিসোর্টের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক সাতক্ষীরা রসুলপুর এলাকার বরকাত উল্লাহের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে অগ্রগতি রিসোর্টের কেয়ারটেকার আব্দুর ছবুর জানান, জীবিকার তাগিতে আমিনুল্লাহ ভ্যান নিয়ে প্রায় ত্রিশ মাইল মোড়ে থাকত।
বুধবার বেলা ১টার দিকে তিনি যাত্রী আনতে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। ওই সময় ইমাদ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলে মারা যায় ওই ভ্যান চালক ।