Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ

BN DESK
01 September 2026, 07:42 PM পড়তে ১ মিনিট
দরজা ভেঙে ঘরে ঢুকে  অস্ত্রের মুখে গৃহবধূকে  ধর্ষণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে গলায় দা ধরে গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগে উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটলেও শনিবার বিষয়টি জানাজানি হয় বলে গোগা ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান। ধর্ষক ঈমাম হোসেন উপজেলার আমলাই গ্রামের আমির হোসেনের ছেলে।

নির্যাতিতা গৃহবধূর শাশুড়ি বলেন, বৃহস্পতিবার রাতে আমরা বাড়ির সবাই ওয়াজ মাহফিলে যাই। বউমা অসুস্থতা বোধ করার সে বাড়িতে ছিল। রাত ১০টার দিকে অভিযুক্ত ঈমাম প্রথমে বাড়ির সামনের লাইট ভেঙে ফেলে, পরে দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় সে আমার বউমার গলায় দা ধরে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী বিষয়টি আমাকে জানালে আমি ঈমাম হোসেনকে ক্লাবে নিয়ে জিজ্ঞাসা করি। সে ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে আমি বিচার করতে পারবো না বলে তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিই।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মনিরুজ্জামান বলেন, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। শনিবার ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি পুলিশের একটি টিম নির্যাতিতা পরিবারের বাড়িতে পাঠাই। তদন্ত করে দ্রুত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: খুলনা যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণ

B
BN DESK | 10 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার