Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দর্শনা বন্দরে পৌঁছালো ৩০টি ভারতীয় রেল ওয়াগন

BN DESK
03 September 2026, 03:28 AM পড়তে ১ মিনিট
দর্শনা বন্দরে পৌঁছালো ৩০টি ভারতীয় রেল ওয়াগন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় আন্তর্জাতিক রেল পথ দিয়ে ৩০টি ভারতীয় মালবাহী রেল ওয়াগন দর্শনা বন্দরে প্রবেশ করেছে।

আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ভারত থেকে কেনা মালবাহী রেল ওয়াগানগুলো দর্শনা বন্দরে প্রবেশ করে।

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন সূত্রে জানা গেছে, ২০২২ সালে তৎকালিন বাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক শনিবার ভারতীয় ৩০টি, বি সি মালবাহী ওয়াগন ও ১টি ব্রেক গার্ডভ্যান প্রবেশ করে। ভারতের বি এল এন গেদে রেল স্টেশন থেকে ছেড়ে এসে বেলা সারে ১২টার দিকে ডি এস এম দর্শনা রেল বন্দরে এসে পৌঁছেছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, ভারত থেকে আসা বি সি ওয়াগন ও ব্রেক গার্ডভ্যান ১২ ঘণ্টার মধ্যে সৈয়দপুর পাঠানোর নির্দেশনা রয়েছে। সে মোতাবেক পাঠানো হয়েছে।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

দর্শনা বন্দরে পৌঁছালো ৩০টি ভারতীয় রেল ওয়াগন

B
BN DESK | 16 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার