Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দলীয় আদর্শে বিশ্বাসী যে কেউ মনোনয়নপত্র নিতে পারবেন : রিজভী

BN DESK
06 September 2026, 09:12 PM পড়তে ১ মিনিট

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অবকাশ নেই। দলীর আদর্শে বিশ্বাসী যে কেউ মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন।

আজ শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন ফরম বিক্রিকালে এসব কথা বলেন তিনি। বিগত প্রায় দেড় দশকের আন্দোলন-সংগ্রাম, গ্রেফতার, নির্যাতন ও নিপীড়নের অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই প্রার্থী বাছাই করা হবে বলেও জানিয়েছেন রুহুল কবির রিজভী। একই সঙ্গে যোগ্যতা, ত্যাগ ও দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

রিজভী বলেন, গণতান্ত্রিক রীতি অনুযায়ী বিএনপি যেভাবে প্রার্থী বাছাই করে, ঠিক একইভাবে এবারও তা করা হচ্ছে। দেশের জনগণ জানবে, জনগণের কাছে জবাবদিহিতার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে এখন পর্যন্ত প্রায় ১৫০টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রথম দিনেই বিক্রি হয়েছে পাঁচ শতাধিক ফরম। মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামীকাল পর্যন্ত আর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২১ এপ্রিল। 

আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি ৩৫টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি পাচ্ছে ১টি সংরক্ষিত নারী আসন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

দলীয় আদর্শে বিশ্বাসী যে কেউ মনোনয়নপত্র নিতে পারবেন : রিজভী

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার