Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেয়া হবে না: রিজভী

BN DESK
02 September 2026, 04:13 AM পড়তে ১ মিনিট
জনগণের কাছে এই সরকার দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেয়া হবে না।
 
 
আজ বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব বলেন তিনি।
 
 
এসময় যেকোনো পুশইন ন্যক্কারজনক উল্লেখ করে রিজভী বলেন, এখানে গোপন এজেন্ডা রয়েছে বলে জনমনে প্রশ্ন উঠেছে। এটি সৎ প্রতিবেশীসুলভ আচরণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
এসময় রিজভী যত্রতত্র বসা গরুর হাট সরানোর জন্য সরকারের নির্দেশনার কথাও তুলে ধরেন।
 
 
এদিকে বুধবার রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা নিয়েও কথা বলেছেন রিজভী। তিনি বলেন, এমন দুর্ঘটনা কেন, সে বিষয়ে সরকার তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এছাড়া এবার ঈদে ৯৫ শতাংশ পোশাক কারখানায় বেতন, বোনাস দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা।
 
রিজভী বলেন, এক্ষেত্রে সরকারের সহযোগিতা ও নজরদারি ছিল। ইচ্ছাকৃতভাবে সরকারের ইতিবাচক কাজকে কালিমালিপ্ত করা যাবে না।
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

দলের নাম ভাঙিয়ে অনিয়ম করলে ছাড় দেয়া হবে না: রিজভী

B
BN DESK | 27 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার