Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দলের নেতৃত্ব পর্যায়ে নারীর অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে : এনসিপি

BN DESK
10 October 2025, 07:40 PM পড়তে ১ মিনিট
দলের নেতৃত্ব পর্যায়ে নারীর অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে : এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বস্থানীয় পর্যায়ে অধিক হারে নারীদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার জন্য পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের সমর্থকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। নারীদের প্রতি এই ধরনের নিপীড়ন ও যৌন হয়রানিমূলক প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি। দলটি বলেছে, এই ধরনের প্রচারণার অব্যাহত থাকলে তারা ভবিষ্যতে সব অনলাইন-অফলাইন নারী নির্যাতক ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এনসিপি’র এক বিবৃতিতে এসব কথা বলা হয়। দলের পক্ষ থেকে এনসিপি’র যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বিবৃতিটি পাঠিয়েছেন। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও কল ফাঁসের ঘটনায় এনসিপি’র যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীনকে জড়িয়ে কিছু অনলাইন প্ল্যাটফর্ম এবং পতিত ফ্যাসিবাদী দলের নেতাকর্মীরা চরম কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে নানা সময়ে এনসিপি’র নারী নেত্রীদের লক্ষ্য করে একই ধরনের অবমাননাকর প্রচারণা চালানো হয়েছে। এ ধরনের কুরুচিপূর্ণ প্রচার ও প্রোপাগান্ডা কেবল নারীর প্রতি অবমাননা ও নিপীড়নের বহিঃপ্রকাশ নয়, বরং এটি তাদের রাজনৈতিক কর্তাসত্তা ও সক্ষমতাকে অস্বীকার করা এবং রাজনৈতিক পরিসরকে সংকুচিত করার পরিকল্পিত প্রচেষ্টা।

এনসিপি বলেছে, দীর্ঘ দেড় যুগের গুম-খুন-ধর্ষণ ও ফ্যাসিবাদী দুঃশাসনের পর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিসরে নারীরা নিজেদের কর্তাসত্তাকে পুনরুদ্ধার করেছেন। সুতরাং তাদের প্রতি যেকোনো ধরনের অবমাননাকর ও নিবর্তনমূলক আচরণ জুলাই অভ্যুত্থানের মৌলিক আকাঙ্ক্ষা ও আদর্শকে অস্বীকার করে। এনসিপি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, এমনকি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক পক্ষগুলোর কিছু নেতাকর্মীও এই যৌন হয়রানিমূলক প্রচারণায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। অনেক অনলাইন মিডিয়া ও মিডিয়া ব্যক্তিত্বও এ ক্ষেত্রে দায়িত্বহীনতা, অপেশাদারত্বের পরিচয় দিয়েছেন। একটি মূলধারার দৈনিক পত্রিকাও তাজনূভা জাবীনকে জড়িয়ে ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড প্রকাশ করেছে, যা জনপরিসরে তাকে আরও বেশি অরক্ষিত করেছে। তার বিরুদ্ধে যৌন নিপীড়নমূলক মন্তব্যকে উসকে দিয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের পর এনসিপি রাজনৈতিক পরিসরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ফলে এনসিপি’র নেতৃত্বস্থানীয় পর্যায়ে অধিক হারে নারীদের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার জন্য পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের সমর্থকগণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এনসিপি নারীদের প্রতি এই ধরনের নিপীড়ন ও যৌন হয়রানিমূলক ক্যাম্পেইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকলে ভবিষ্যতে এনসিপি সব অনলাইন-অফলাইন নারী নির্যাতক ও সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং সর্বশক্তি দিয়ে তা মোকাবিলা করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

দলের নেতৃত্ব পর্যায়ে নারীর অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে : এনসিপি

B
BN DESK | 19 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার