Logo
ট্রেন্ডিং: আসিফ মাহমুদের ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইরানের সাথে আলোচনা করছি না, কিছু দিচ্ছিও না: ট্রাম্প রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ট্রাম্প-নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের ফতোয়া

দল জিতলেও দুশ্চিন্তায় বার্সা-স্পেন!

BN DESK
24 April 2026, 12:30 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনা জিতলেও বড় দুশ্চিন্তায় বার্সা শিবির। দুশ্চিন্তায় স্পেনও, সামনে ফুটবল বিশ্বকাপ! স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে তরুণ তারকা ইয়ামালের চোট।

বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। তবে গোল করার পর উদযাপন না করে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং চিকিৎসা সহায়তার জন্য ইশারা করেন। পরে তাকে মাঠ ছাড়তে হয়। ক্লাব সূত্র ইএসপিএনকে জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইয়ামালের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। তবে চোটের মাত্রা এবং কতদিন মাঠের বাইরে থাকতে হবে, তা বৃহস্পতিবার স্ক্যানের মাধ্যমে নিশ্চিত করা হবে।

যদি চোট গুরুতর হয়, তাহলে চলতি মৌসুমের বাকি অংশে বার্সেলোনার হয়ে আর খেলতে নাও দেখা যেতে পারে তাকে। সেক্ষেত্রে নজর চলে যাবে আসন্ন বিশ্বকাপে, যেখানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন দলের অন্যতম প্রধান ভরসা হিসেবে বিবেচিত হচ্ছিলেন এই তরুণ ফুটবলার।

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, আমাদের অপেক্ষা করতে হবে। কী হয়েছে তা দেখতে হবে। সে অনুভব করেছে কিছু একটা সমস্যা হয়েছে। গোল করার পর কোনো কারণ ছাড়া সে মাঠ ছাড়তো না। আশা করি চোটটা গুরুতর নয়, তবে নিশ্চিত হতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, ম্যাচের ৪০তম মিনিটে ইয়ামাল নিজেই পেনাল্টিটি আদায় করেন এবং তা সফলভাবে রূপান্তর করে দলকে লিড এনে দেন। কিন্তু গোলের পরপরই মাটিতে পড়ে যান তিনি। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে শীর্ষে থাকা বার্সেলোনা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

দল জিতলেও দুশ্চিন্তায় বার্সা-স্পেন!

B
BN DESK | 23 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার