Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ 

BN DESK
03 September 2024, 01:49 PM পড়তে ১ মিনিট
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ 

নিউজ ডেস্ক:  ঝালকাঠিতে  বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার ষাইটপাকিয়া এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় সুমন দেবনাথ  (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (০২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুমন ঝালকাঠি শহরের ভিআইপি রোডের জিতেন্দ্রনাথ দেবনাথের ছেলে। তিনি টিভিএস শোরুমের ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় রাত সাড়ে ১১টার দিকে ঝালকাঠি থেকে বরিশালগামী একটি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় আহত অবস্থায় একজনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ 

B
BN DESK | 03 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার