Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দাঁড়িয়ে থাকা ইজিবাইকে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২

BN DESK
02 September 2026, 07:51 AM পড়তে ১ মিনিট
দাঁড়িয়ে থাকা ইজিবাইকে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২

মফস্বল ডেস্ক : খুলনা মহানগরীর হোগলাডাঙ্গা অটোস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে এলপি গ্যাসভর্তি ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলে রায়হান শেখ (১০) ও হাসপাতালে জুয়েল বাবুর (৩৫) মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ইজিবাইকযাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩), নগেন্দ্রনাথ সরকার (৭৫) ও জুয়েল বাবু নামের আরও পাঁচজনকে স্থানীয়রা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাশার বলেন, আজ সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। চালক পালিয়ে গেছে। 

 

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

দাঁড়িয়ে থাকা ইজিবাইকে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার