Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

BN DESK
03 September 2026, 11:12 PM পড়তে ১ মিনিট
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

বরিশালের গৌরনদীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বাসস্ট্যান্ড–সংলগ্ন নীলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালক রিমু খান (২২) গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের হেদায়েত খানের ছেলে। আর আরোহী শাহজাদা তালুকদার (৬২) কটকস্থল গ্রামের বাসিন্দা।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি পণ্যবাহী ট্রাক নীলখোলা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে পণ্য আনলোড করছিল। এ সময় দ্রুতগতির একটি নম্বরবিহীন মোটরসাইকেল এসে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

রিমু খানকে গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত শাহজাদা তালুকদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ওসি মো. আমিনুর রহমান বলেন, ‘বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়।’

এলাকা: বরিশাল গৌরনদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

B
BN DESK | 15 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার