Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
05 September 2026, 06:17 PM পড়তে ১ মিনিট
দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মফস্বল ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে ধাক্কা দিয়ে সুইট (২৫) ও নাহিদ (২০) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পুরাতন বাস্তবপুর মাদ্রাসার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুইট পুরাতন বাস্তপুর গ্রামের গ্রামের সেলিম উদ্দিনের ছেলে ও নাহিদ একই গ্রামের আমিনুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সুইট ও নাহিদ মোটরসাইকেলে পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রাম থেকে নিজ গ্রাম পুরাতন বাস্তবপুরে ফিরছিল। গ্রামে ঢোকার মুখে মাদ্রাসার সন্নিকটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে ধাক্কা দিয়ে দুইজনই ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 09 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার