Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দায়িত্ব পালনের পথে প্রাণ গেল পুলিশ সদস্যের

BN DESK
01 September 2026, 06:31 PM পড়তে ১ মিনিট
দায়িত্ব পালনের পথে প্রাণ গেল পুলিশ সদস্যের

মফস্বল ডেস্ক : জামালপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) বিকেলে জামালপুর সদর উপজেলার নুরুন্দী ইউনিয়নের আড়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবিদ হাসান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী গ্রামের বাসিন্দা। তিনি নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সরকারি গুরুত্বপূর্ণ কাগজপত্র (ডাক) নিয়ে মোটরসাইকেলে করে জামালপুর শহরের উদ্দেশে রওনা হন আবিদ হাসান। পথিমধ্যে আড়ালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

নুরুন্দী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইদুর রহমান বলেন, দুর্ঘটনায় আমাদের এক পুলিশ সদস্য মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ইজিবাইক চালক পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

দায়িত্ব পালনের পথে প্রাণ গেল পুলিশ সদস্যের

B
BN DESK | 31 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার