Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দিনাজপুরে সাত ডিলারের ৪৪ হাজার টাকা জরিমানা

BN DESK
03 September 2026, 04:05 AM পড়তে ১ মিনিট
দিনাজপুরে সাত ডিলারের ৪৪ হাজার টাকা জরিমানা

দিনাজপু জেলা প্রতিনিধি : দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৭টি বীজ বিক্রয় ডিলারকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে। ডিলারদের বিরুদ্ধে অভিযোগ চড়াদামে ভুট্টা ও আলু বীজ বিক্রি, বীজ বিক্রিতে ইনভয়েস না থাকা, মূল্য তালিকা, মজুত ও ক্যাশমেমো না থাকা এবং খাবার আলুকে বীজ হিসেবে বিক্রি করা।

১৪ ও ১৫ ডিসেম্বর  দুইদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম ও বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল গফ্ফার আল হাদীর নেতৃত্বে যৌথভাবে মার্কেট মনিটরিং ও ভ্রাম্যমাণ পরিচালনা করেন। অভিযানে খানসামা ও  বীরগঞ্জ উপজেলায় মৃত্তিকা বীজ ভান্ডার, রাশেদ এগ্রো, মা ট্রেডার্স, মের্সাস নবাব ট্রের্ডাস, মেসার্স সূর্য এন্টারপ্রাইজ ও সদর উপজেলার গোপালগঞ্জ ও টেক্সটাইল বাজারে মোট স্তটি ডিলার প্রতিষ্ঠানকে  ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এব্যাপারে জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল গফ্ফার আল হাদী জানান, কৃষকরা যেন প্রতারিত না হন এ জন্য প্রতিটি উপজেলায় ডিলারদের কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

দিনাজপুরে সাত ডিলারের ৪৪ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 16 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার