Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুই কেজি ১০০ গ্রাম ওজনের এক ইলিশের দাম ৬ হাজার টাকা

BN DESK
10 October 2025, 04:13 AM পড়তে ১ মিনিট
দুই কেজি ১০০ গ্রাম ওজনের এক ইলিশের দাম ৬ হাজার টাকা

পটুয়াখালীর কলাপাড়ায় ধরা পড়েছে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ। যা বিক্রি হয় ৬ হাজার ৯০ টাকায়।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিপুর মনোয়ারা মৎস্য আড়তে মাছটি কেজিপ্রতি দাম হয় প্রায় দুই হাজার ৯০০ টাকা।

এর আগে সোমবার ১ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলে দেলোয়ার মাঝির এফবি মা ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে এ বড় ইলিশটি ধরা পড়ে।

মাছটির ক্রেতা ছগির আকন জানান, ‘সকালে জেলে দেলোয়ার মাঝি মাছটিকে মৎস্য আড়তে নিয়ে আসলে এক লাখ ১৬ হাজার টাকা মণ ধরে ৬ হাজার ৯০ টাকায় কিনি। এমন বড় মাছ খুব বেশি পাওয়া যায় না, আজকে পেয়েছি। মূলত এ মৌসুমে বড় সামুদ্রিক বড় মাছের দেখা মেলে

এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় ইলিশ মূলত গভীর সমুদ্রের মাছ। বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। যদি নিয়ম-কানুন মেনে মাছ ধরা হয় তাহলে ভবিষ্যতেও বঙ্গোপসাগরে আরও বড় ইলিশ ধরা পড়বে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

দুই কেজি ১০০ গ্রাম ওজনের এক ইলিশের দাম ৬ হাজার টাকা

B
BN DESK | 03 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার