Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

BN DESK
18 March 2024, 12:25 PM পড়তে ১ মিনিট
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মফস্বল ডেস্ক : পিরোজপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ মার্চ) সকালে পিরোজপুর-পাড়েরহাট সড়কের মল্লিকবাড়ি স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাদ্রাসা শিক্ষক মাসুম বিল্লাহ (৫০) ও মো: হাসিব (৩০)। এ ঘটনায় নুরু (৬০) ও আরিফ (৩০) নামের দুই পথচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে হাসিব নামের যুবক ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামের আরিফ (৩০) নামের আরেক যুবককে নিয়ে মোটরসাইকেলযোগে পিরোজপুর থেকে পাড়েরহাটের দিকে যাচ্ছিল। এসময় অপর একটি মোটরসাইকেলে চরখালি থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন মাদ্রাসা শিক্ষক মাসুম বিল্লাহ।

এসময় মল্লিকবাড়ি স্ট্যান্ডের কাছে এলে আড়াআড়িভাবে রাস্তা পার হবার সময় পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামের নুরু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে বাঁচাতে গেলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাসুম বিল্লাহ এবং হাসিব। আর গুরুতর আহত হন নুরু মিয়া ও আরিফ। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুম বিল্লাহ ও হাসিবকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

B
BN DESK | 18 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার