Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুপুরে  সা’দ পন্থীদের ইজতেমার আখেরি মোনাজাত 

BN DESK
09 October 2025, 11:03 AM পড়তে ১ মিনিট
দুপুরে  সা’দ পন্থীদের ইজতেমার আখেরি মোনাজাত 

মাওলানা সা’দ অনুসারীদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ। রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সা’দ কান্ধলভীর ছেলে ইউসুফ বিন সা’দ।

এদিন ফজরের নামাজের পর বয়ান করছেন ভারতের মোরসালিন। বয়ানের বাংলা তরজমা করছেন মাওলানা ওসামা ইসলাম। খিত্তায় খিত্তায় চলছে ঈমান-আকিদার তালিম। আখেরি মোনাজাতের আগে হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সা’দ, যার তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।

আখেরি মোনাজাত উপলক্ষ্যে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ।

উল্লেখ্য, এখন পর্যন্ত ইজতেমা ময়দান থেকে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাওলানা সা’দ অনুসারিদের ইজতেমায় যোগ দিয়েছেন ৪৯ দেশের প্রায় দেড় হাজার মুসল্লি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

দুপুরে  সা’দ পন্থীদের ইজতেমার আখেরি মোনাজাত 

B
BN DESK | 16 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার