Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুর্গাপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

BN DESK
04 September 2026, 02:54 PM পড়তে ১ মিনিট
দুর্গাপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

নেত্রকোনার দুর্গাপুর কিশোরীরর বিয়েতে হাজির ইউএনও। বয়সে কিশোরীর সত্যতা পেয়ে বন্ধ করে দিলেন বিয়ে। খবর পেয়ে ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর বিয়েতে হাজির হয়ে বন্ধ করে দিলেন বিয়ে।  

আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেঁচিয়া গ্রামে চলছিলো এ বিয়ের আয়োজন। 

জানা গেছে, ফেঁচিয়া গ্রামের একটি বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। ইতিমধ্যে চলে আসে বরযাত্রীও। অপেক্ষা ছিলো কাজী আসার। কিন্তু এরই মাঝে খবর পেয়েই তাৎক্ষণিক ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার। পরে তিনি বাল্য বিবাহের সত্যতা পেয়ে বিয়ে বন্ধ করে দেন। সেইসাথে ওই কিশোরীর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার নিষেধাজ্ঞা দেন পরিবারকে।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর জানান, ন্যাশনাল হেল্পলাইন থেকে বাল্যবিবাহের তথ্য পেয়ে সেখানে উপস্থিত হন। পরে কিশোরীর বয়স না হওয়ায় বন্ধ করে দেন সেই বিয়ে। সেইসাথে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত ওই পরিবারকে আইনি নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরও যদি বিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে জেল বা যেকোনো আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বাল্যবিবাহ রোধে আমরা কঠোর অবস্থানে আছি। কোথাও বাল্য বিবাহের ঘটনা ঘটলে প্রশাসনকে জানানোর আহ্বান করেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

দুর্গাপুরে ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

B
BN DESK | 20 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার