Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুর্গাপুরে নিখোঁজের ২দিন পর পুকু্রে মিলল ব্যক্তির মরদেহ

BN DESK
04 September 2026, 02:48 PM পড়তে ১ মিনিট
দুর্গাপুরে নিখোঁজের ২দিন পর পুকু্রে মিলল ব্যক্তির মরদেহ

নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে আলী ওসমান (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পূর্ব বাকলজোড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহ টি উদ্ধার করা হয়।

আলী ওসমান একই উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের ধানশিরা গ্রামের মৃত মনফর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলী ওসমানের মানসিক সমস্যা ছিল। ১৫ ডিসেম্বর পূর্ব বাকলজোড়া গ্রামের আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে আলী ওসমান। এরপর সেখান থেকে এশার নামাজের অযু করার জন্য বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ মঙ্গলবার দুপুরে পূর্ব বাকলজোড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় আলী ওসমানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, আলী ওসমানের মানসিক সমস্যা ছিল। কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

দুর্গাপুরে নিখোঁজের ২দিন পর পুকু্রে মিলল ব্যক্তির মরদেহ

B
BN DESK | 17 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার