Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেখতে একই হলেও এই মাছ ইলিশ নয়, জানুন চেনার সহজ উপায়

BN DESK
08 August 2026, 08:12 PM পড়তে ১ মিনিট

লাইফস্টাইল ডেস্ক : বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশ। ভাতের সঙ্গে ইলিশ ভাজা কিংবা ইলিশের ঝোল ছাড়া বর্ষার রসনাই যেন অসম্পূর্ণ। কিন্তু চাহিদার তুলনায় বাজারে ইলিশের সরবরাহ কম থাকলে দাম যেমন বাড়ে, তেমনই সুযোগ নেয় কিছু অসাধু ব্যবসায়ী। দেখতে অনেকটা একই রকম হওয়ায় সার্ডিন বা চন্দনা মাছকে ইলিশ বলে বিক্রি করার ঘটনাও সামনে আসে। তাই বাজার থেকে ইলিশ কেনার সময় কয়েকটি বিষয় খেয়াল করলেই আসল-নকলের পার্থক্য কিছুটা বোঝা যায়।

শরীরের গড়ন দেখুন

আসল ইলিশ চেনার ক্ষেত্রে প্রথমেই মাছের শরীরের গড়নের দিকে নজর দিন। ইলিশের পেট ও পিঠের বাঁক সাধারণত বেশ ভারসাম্যপূর্ণ। পুরো মাছটি দেখতে অনেকটা তাঁতের মাকুর মতো লাগে। পেটের অংশ খুব বেশি ফুলে থাকা বা একদিকে অস্বাভাবিকভাবে বাঁকা হওয়া ইলিশের স্বাভাবিক গড়নের সঙ্গে মেলে না।

অন্যদিকে সার্ডিন বা চন্দনা মাছের পেটের দিক তুলনামূলক বেশি বাঁকানো এবং শরীরের গঠনও আলাদা। তাই শুধু রুপালি রং দেখে মাছ কিনে না নিয়ে পুরো শরীরটি ভালো করে দেখে নেওয়া জরুরি।

আকারেও পার্থক্য থাকে

মাছের আকারও আসল ইলিশ চেনার ক্ষেত্রে কাজে আসতে পারে। সার্ডিনজাতীয় মাছ সাধারণত আকারে ছোট হয়। বাজারে ছোট রুপালি মাছ দেখলেই সেটিকে ইলিশ ধরে নেওয়া ঠিক নয়। পূর্ণবয়স্ক ইলিশ তুলনামূলকভাবে অনেক বড় হতে পারে এবং এর শরীর লম্বাটে ও সুগঠিত হয়। সার্ডিন বা চন্দনা সাধারণত ৬ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। একটি পূর্ণবয়স্ক ইলিশের দৈর্ঘ্য প্রায় ৭৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

গন্ধে ধরা পড়ে আসল ইলিশ

ইলিশের একটি স্বতন্ত্র গন্ধ রয়েছে। তাজা ইলিশে সাধারণত নদী বা পানির মাছের পরিচিত মৃদু গন্ধ পাওয়া যায়। মাছটি একেবারেই গন্ধহীন হওয়া বা অস্বাভাবিক গন্ধ বের হওয়া নিয়ে সতর্ক থাকা ভালো। সার্ডিন বা চন্দনা মাছের গন্ধ ইলিশের মতো নয়। তাই মাছ কেনার আগে সম্ভব হলে কাছ থেকে গন্ধ দেখে নিতে পারেন।

পাখনা ও লেজের দেখা

মাছের পাখনা এবং লেজের অংশও ভালো করে দেখুন। ইলিশের পাখনা ও লেজ সাধারণত পরিষ্কার ও উজ্জ্বল দেখায়। অন্যদিকে একই রকম দেখতে কিছু মাছের পাখনা বা লেজের রং ও গঠন আলাদা হতে পারে। তাই মাছ হাতে নিয়ে শুধু আঁশের রং নয়, লেজ ও পাখনার গঠনও মিলিয়ে দেখা উচিত।

টাটকা ইলিশ চেনার সহজ উপায়

আসল ইলিশ হলেই যে মাছটি টাটকা হবে, এমন নয়। তাই মাছ কেনার সময় সতেজতাও পরীক্ষা করা জরুরি। টাটকা মাছ সাধারণত শক্ত ও দৃঢ় থাকে। হাতে ধরলে শরীর খুব নরম বা ঢিলে মনে হওয়ার কথা নয়। মাছের মাথা বা লেজ যদি অস্বাভাবিকভাবে ঝুলে পড়ে, শরীর অতিরিক্ত নরম লাগে কিংবা চোখ ঘোলাটে দেখায়, তাহলে মাছটি বাসি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন মাছ না কেনাই ভালো।

শুধু রং দেখে ইলিশ কিনবেন না
রুপালি ঝকঝকে শরীর দেখেই মাছকে ইলিশ বলে ধরে নেওয়া ঠিক নয়। সার্ডিন বা চন্দনা মাছের সঙ্গেও ইলিশের বাহ্যিক মিল থাকতে পারে। তাই মাছ কেনার সময় শরীরের গঠন, আকার, গন্ধ, পাখনা, লেজ এবং সতেজতা একসঙ্গে যাচাই করুন।

মুরগি, মাছ নাকি খাসির মাংস কোন আমিষ শরীরের জন্য বেশি উপকারী
বর্ষায় ইলিশ কেনার আনন্দ যেন ভুল মাছ কিনে নষ্ট না হয়। একটু সময় নিয়ে মাছটি ভালোভাবে দেখে কিনলেই প্রতারিত হওয়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

সূত্র: নিউজ এইটটিন ও অন্যান্য

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

দেখতে একই হলেও এই মাছ ইলিশ নয়, জানুন চেনার সহজ উপায়

B
BN DESK | 08 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার