Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন : ডা. শফিকুর রহমান

BN DESK
10 October 2025, 10:42 PM পড়তে ১ মিনিট
দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন : ডা. শফিকুর রহমান

দেশের বর্তমান পরিরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন,এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।

 

আজ শুক্রবার (৪ জুলাই) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, “পাটগ্রাম আমাদের চোখের সামনে, এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এজন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি।”

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান আরও বলেন, “নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সকলের অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।”

তিনি বলেন, জামায়াতে ইসলামি সবসময়ই সহিংসতার বিরুদ্ধে। “আমরা সব সময় মব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি।”

 

পরে তিনি বিকাল ৩টায় রংপুর মহানগর ও জেলা জামায়াতে আয়োজনে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে রংপুরের উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন : ডা. শফিকুর রহমান

B
BN DESK | 04 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার