Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির জরুরি বৈঠক

BN DESK
05 September 2026, 06:02 AM পড়তে ১ মিনিট
দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির জরুরি বৈঠক

দেশের চলমান অবস্থা নিয়ে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটি।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুর সোয়া ১ টায়। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

 

স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গণমাধ্যমকে বলেন, দেশের চলমান অবস্থা নিয়ে আলোচনা করেছি। বর্তমান অবস্থায় আমরা বৃহস্পতিবার রাতে দলীয় অবস্থান জানিয়েছি। আরও যেসব সিদ্ধান্ত সেগুলো সামনে আসবে।

জুলাই অভ্যুত্থান নিয়ে বিএনপি প্রস্তাব কবে দেবে, এমন প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, এটা বিএনপি বিএনপির মতোই দেবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির জরুরি বৈঠক

B
BN DESK | 07 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার