Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

BN DESK
06 August 2026, 01:36 PM পড়তে ১ মিনিট

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন এ মূল্য নির্ধারণ করেছে। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভ্যাটসহ নতুন দরে প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ককৃত সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৭০ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনা প্রতি গ্রাম ১৯ হাজার ৭৫ টাকা, ১৮ ক্যারেট সোনা ১৬ হাজার ৩৮০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১৩ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, প্রতি গ্রাম ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪২০ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৪০০ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৩৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

এ ছাড়া অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম অপরিবর্তিত থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ মূল্য কার্যকর থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

B
BN DESK | 06 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার