Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশে নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে : রিজভী

BN DESK
10 October 2025, 07:48 PM পড়তে ১ মিনিট
দেশে নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে : রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমানে দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যান্য দেশে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এখনো নারীরা নানা ধরনের বৈষম্য, সহিংসতা ও শোষণের শিকার হচ্ছেন।

আজ শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ প্রসঙ্গে রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি নারীদের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন এবং শোষণ ও নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে। বিএনপি বিশ্বাস করে, একটি নারীবান্ধব, নিরাপদ ও স্বাধীন সমাজ গড়ে তোলা প্রয়োজন। সেই সমাজে নারী-পুরুষনির্বিশেষে সবাই সমান অধিকার, সুরক্ষা ও মর্যাদা ভোগ করবেন। রুহুল কবির রিজভী আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবসে আমরা যখন নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার কথা বলছি, তখন বাস্তবতা অত্যন্ত হতাশাজনক। সম্প্রতি দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও অত্যাচারের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সমাজে নারীদের অধিকার নিশ্চিত করার জন্য এখনো অনেক কাজ বাকি আছে। নারী-পুরুষের মধ্যে বৈষম্য ও নারীদের প্রতি সহিংসতা দিন দিন তীব্রতর হচ্ছে, যা আমাদের জাতির জন্য উদ্বেগের বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। 

তিনি বলেন, এই কঠিন বাস্তবতায় বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, নারীদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। রুহুল কবির রিজভী আরও বলেন, দৈনন্দিন জীবনে চলার পথে নারীরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, ঠিক তেমনি অনলাইনেও তারা বিরূপ আচরণের শিকার হচ্ছেন। রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় ছাত্রী, নারী শ্রমিকসহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি ও হেনস্তা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদের হত্যা করা হচ্ছে। একের পর এক নারীকে হেনস্তা ও আক্রমণ এবং সামগ্রিক বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠছে, তা রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, সামাজিক অবক্ষয়ের মাধ্যমে কেন আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ন হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র রয়েছে কি না, সেটা যাচাই করা প্রয়োজন।

রিজভী বলেন, এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উসকানি বা মদদ থাকতে পারে। তারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে এবং তাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতিরক্ষণশীল রাষ্ট্র বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

দেশে নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে : রিজভী

B
BN DESK | 08 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার