Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

BN DESK
10 October 2025, 06:10 AM পড়তে ১ মিনিট
দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

ধর্মডেস্ক: চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬৫ হাজার ৫৭৩ হাজি দেশে ফিরেছেন।শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

হজযাত্রী পরিবহনে অংশ নিয়েছিল তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়ে এনেছে ৩০ হাজার ৪৪৩ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্স ২৬ হাজার ৩৫৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৭৭৬ জন হাজিকে।

এখন পর্যন্ত মোট ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট।চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন।

২৯ এপ্রিল হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। এরপর এক মাস ধরে হজ ফ্লাইটগুলো পর্যায়ক্রমে পরিচালিত হয়।সর্বশেষ হজ ফ্লাইটটি ১ জুন সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। পুরো হজ মৌসুমে মোট ২২০টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ হাজি

B
BN DESK | 05 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার