Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশে ফিরে যে বাড়িতেই উঠবেন তারেক রহমান

BN DESK
04 September 2026, 11:50 PM পড়তে ১ মিনিট
দেশে ফিরে যে বাড়িতেই উঠবেন তারেক রহমান

১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ করা হয় গুলশান ২ এর ১৯৬ নম্বর বাড়িটি। দেশে ফিরে মায়ের নামে বরাদ্দকৃত এই বাড়িতেই উঠছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত ৪ জুন বাড়ির নামজারি করে বিএনপি চেয়ারপারসনের হাতে কাগজ তুলে দেয় সরকার। আর লন্ডন থেকে দেশে ফিরে সপরিবারে সেই বাড়িতেই ওঠার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমানের। এরইমধ্যে বসবাসের উপযোগী করে সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। সবুজে ঘেরা ছিমছাম একতলা দালান বাড়ি। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা সাদা রঙ করা বাড়িটি কারও চোখে না পড়লেও সীমানা ঘেঁষে এতদিন ছায়া দিয়েছে মেহেগুনিগাছগুলো। নয়নাভিরাম বাড়িটির ভেতরেও রয়েছে বিভিন্ন গাছও। লন্ডনে থেকে দেশে ফিরেই গুলশান-২ এর ১৯৬ নম্বরের এ বাড়িতে ওঠার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মা বেগম খালেদা জিয়ার নামে ১৯৮১ সালে তৎকালীন সরকার দেড় বিঘা জমির ওপর নির্মিত বাড়িটি বরাদ্দ দেয়। চলতি মাসের ৪ তারিখ নামজারির কাগজ বেগম জিয়ার হাতে তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা।

বেগম জিয়ার ভাড়া বাসা ফিরোজার উত্তর দিকের লাগোয়া বাড়িটি মূলত তার নামে বরাদ্দ করা ছিল আগে থেকেই। তিনটি বেড, ড্রয়িং, ডাইনিং, লিভিং রুম, সুইমিংপুল ও বাগান রয়েছে বাড়ির ভেতরে। নিরাপত্তায় নিয়োজিত আছেন ১০ জন পুলিশ সদস্য। বসবাসের উপযোগী করতে গত ৬ মাস ধরে সংস্কার করা হচ্ছে বাড়িটি। লন্ডনে ফিরে যাওয়ার আগে বাড়িটি পরিদর্শন করেছেন তারেকের স্ত্রী ডা. জুবাইদা রহমানও।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হলেই লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বেগম জিয়ার নামে ক্যান্টনমেন্টের মঈনুল রোডে আরও একটি বাড়ি ১৯৮২ সালে বরাদ্দ দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। ২০১০ সালে আদালতের মাধ্যমে সেই বাড়ি থেকে প্রথমে আইনি নোটিশের পরে উচ্ছেদ করা হয় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে। এরপর কিছুদিন ভাইয়ের বাসায় থেকে পরে ২০১২ সালের ২১ এপ্রিল ভাড়া বাসা ফিরোজায় ওঠেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

দেশে ফিরে যে বাড়িতেই উঠবেন তারেক রহমান

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার