Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশে সবুজ কারখানার সংখ্যা ২১৪টি

BN DESK
02 September 2026, 08:35 PM পড়তে ১ মিনিট
দেশে সবুজ কারখানার সংখ্যা ২১৪টি

প্রায় এক যুগ আগে রপ্তানির প্রধান খাতে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা ছিল মাত্র একটি। সেই সংখ্যা বেড়ে এখন ২১৪টিতে দাঁড়িয়েছে। খাতের উদ্যোক্তারা জানান, সবুজ কারখানা তৈরি পোশাক পণ্যের রপ্তানি বাড়াতে বড় অবদান রাখছে।

রোববার পরিবেশসম্মত সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন বা লিড সনদ পেয়েছে আরও একটি পোশাক কারখানা। এ নিয়ে দেশের সবুজ কারখানা বেড়ে হলো ২১৪টি।

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ সনদ দেয়। নতুন সনদ পাওয়া কারখানাটির নাম এপিএস নিট কমপোজিট লিমিটেড। গাজীপুর পূবাইলের কমরগাওয়ে অবস্থিত কারখানাটি।

এ প্রসঙ্গে বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, বিশ্বের সেরা কিছু কারখানার আবাসস্থল এখন বাংলাদেশে। বিশ্বের শীর্ষ ১৫টি লিড গ্রিন কারখানার মধ্যে ১৩টি বাংলাদেশে।

২০১২ সালে পোশাকশিল্প উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে প্রথম পরিবেশবান্ধব সবুজ কারখানার যাত্রা শুরু হয় দেশে। পাবনার ঈশ্বরদী ইপিজেডে স্থাপিত কারখানাটি হলো ‘ভিনটেজ ডেনিম স্টুডিও।’ এরপর থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকে সবুজ পোশাক কারখানার সংখ্যা।

শিল্প উদ্যোক্তারা জানান, পরিবেশ বান্ধব (সবুজ) কারখানা মানে বিশ্ব বাজারে ক্রেতার কাছে আলাদা কদর পাওয়া। সবুজ কারখানায় উৎপাদিত পণ্যের গায়ে গ্রিন ট্যাগ যুক্ত থাকে। অর্থাৎ পণ্যটি সবুজ কারখানায় উৎপাদিত হওয়ায় বিদেশি ব্র্যান্ড এবং ক্রেতার কাছে আস্থা তৈরি হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

দেশে সবুজ কারখানার সংখ্যা ২১৪টি

B
BN DESK | 24 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার