Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেশ সবার, তাই সবাই মিলেই রাষ্ট্রকে গড়ে তুলতে হবে : তারেক রহমান

BN DESK
09 October 2025, 11:43 AM পড়তে ১ মিনিট
দেশ সবার, তাই সবাই মিলেই রাষ্ট্রকে গড়ে তুলতে হবে : তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি মানুষ পরিবর্তন প্রত্যাশী এবং বিএনপি’র কাছে জনগণ ভালো কিছু পরিবর্তন আশা করে।

আজ শনিবার (৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় কাউন্সিলে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা করেন। তারেক রহমান বলেন, ‘৫ আগস্ট দেশের মানুষ বুকভরে শ্বাস নিতে পেরেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা হয় না এমন ধারণা ঠিক নয়, ড্যাব’র আজকের নির্বাচনই তার প্রমাণ। গণতন্ত্রের ভীত ধীরে ধীরে মজবুত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা তৈরি হবে। প্রতিটি ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান তিনি।

বিএনপি প্রায় আড়াই বছর আগে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছে জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সবাইকে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, দেশ সবার, তাই সবাই মিলেই রাষ্ট্রকে গড়ে তুলতে হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

দেশ সবার, তাই সবাই মিলেই রাষ্ট্রকে গড়ে তুলতে হবে : তারেক রহমান

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার