Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেয়ালে মানুষের ছবি থাকলে ওই কক্ষে নামাজ হবে?

BN DESK
02 September 2026, 10:39 AM পড়তে ১ মিনিট

প্রশ্ন: কোনো কক্ষের দেয়ালে মানুষের ছবি থাকলে ওই ঘরে নামাজ হবে?

উত্তর: কোনো কক্ষের দেয়ালে মানুষের ছবি আঁকা বা টাঙানো থাকলে ওই কক্ষে নামাজ আদায় করা মাকরুহ। ছবি নামাজ আদায়কারীর সামনে, ডানে, বামে থাকুক বা পেছনে থাকুক ওই ঘরে নামাজ আদায় করা মাকরুহ বা অপছন্দনীয়। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, যে ঘরে ছবি আছে তাতে নামাজ পড়ো না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা)

উল্লেখ্য যে, ঘরের দেয়ালে মানুষসহ যে কোনো প্রাণীর ছবি আঁকা বা টাঙিয়ে রাখা কিংবা প্রদর্শনী হয় এভাবে খোলা রাখা নাজায়েজ। কোনো ঘরে ছবি টাঙানো থাকলে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করেন না যাতে কোনো কুকুর রয়েছে এবং এমন ঘরেও না, যাতে কোনো প্রাণীর ছবি রয়েছে। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

হজরত আয়েশা (রা.) বলেন, আল্লাহর রাসুল (সা.) যখন তাবুক যুদ্ধের সফরে ছিলেন, আমি আমার ঘরে পাতলা কাপড়ের একটি পর্দা লাগিয়েছিলাম; তাতে প্রাণীর অনেকগুলো ছবি ছিল। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফিরে এসে যখন এটা দেখলেন, তখন তা ছিঁড়ে ফেললেন এবং বললেন, কেয়ামতের দিন সে সব মানুষের সবচেয়ে কঠিন শাস্তি হবে, যারা আল্লাহর সৃষ্টির (প্রাণীর) অনুরূপ তৈরি করবে। (সহিহ বুখারি)

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

দেয়ালে মানুষের ছবি থাকলে ওই কক্ষে নামাজ হবে?

B
BN DESK | 20 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার