Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দৌলতপুরের ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

BN DESK
03 September 2026, 03:38 AM পড়তে ১ মিনিট
দৌলতপুরের ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের মাদকাসক্ত এক ভাইয়ের লাঠির আঘাতে তাঁর চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি লস্কর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আপেল লস্কর সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকার মৃত আমজাদ লস্করের ছেলে ও আটক সাজেদুল লস্কর মৃত রেজওয়ান লস্করের ছেলে।

 

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে আপেল লস্কর বাড়ি থেকে ভেড়ামারায় মাছ কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে সাজেদুল মোটা একটি লাঠি দিয়ে আপেলের মাথায় আঘাত করলে তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা তাঁকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির এসব বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাইকে আটক করা হয়েছে।

ওসি শেখ আউয়াল কবির আরও জানান, আপেল লস্কর মাছ ব্যবসায়ী ছিলেন। মাছ কিনতে যাওয়ায় সময় তাঁর সঙ্গে টাকা ছিল। সাজেদুল মাদকাসক্ত হওয়ায় নেশার টাকার ব্যবস্থা করতে আপেল লস্করকে হত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

দৌলতপুরের ভাইয়ের লাঠির আঘাতে ভাইয়ের মৃত্যু

B
BN DESK | 23 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার