Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দৌলতপুরে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীর ওপর হামলা

BN DESK
10 October 2025, 08:05 PM পড়তে ১ মিনিট
দৌলতপুরে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীর ওপর হামলা

নিউজ ডেস্ক:  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রধান ফটকের সামনে এসএসসি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে এসে বহিরাগতদের হামলার শিকার হয়েছেন দুই পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হোসেনাবাদ এলাকার মামুনুর রশিদের ছেলে মনোয়ার হোসেন রুদ্র (১৮) ও আতিক হাসানের ছেলে ফাহিম (১৮)। তারা দুজনেই হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী।

এ ঘটনায় দুপুরে মনোয়ার হোসেন রুদ্র চারজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার দুপুরে ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে কলেজে গেলে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন বহিরাগত যুবক কলেজ চত্বরে অনধিকার প্রবেশ করে তাদের মারধর করে। এতে রুদ্র ও তার বন্ধু ফাহিম মারাত্মকভাবে আহত হন।

আহত ফাহিম বলেন, “পরীক্ষা শেষ করে বাইরে আসতেই কলেজের গেটে আমাদের উপর হামলা চালায় কয়েকজন বহিরাগত।”

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, “সামান্য একটি বিষয় নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, “প্রতিষ্ঠানটিতে মারামারির খবর পেয়ে পুলিশের একটি দল পাঠানো হয়। এ বিষয়ে নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

দৌলতপুরে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীর ওপর হামলা

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার