Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র গুলি ও ইয়াবাসহ যুবক আটক

BN DESK
02 September 2026, 03:59 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করেছে।
 
আটককৃত যুবক বিজয় আহমেদ (২৩) ফিলিপ নগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা বিপ্লব ভূঁইয়ার ছেলে ।
 
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের সার্বিক দিক নির্দেশনায় পরিচালিত অভিযানে আটককৃত যুবক বিজয় আহমেদের বাড়িতে তল্লাশি চালানোর একপর্যায়ে , গরু রাখার ঘর থেকে ১টি ওয়ান শুটার গান ৫ রাউন্ড তাজা গুলি ও ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 
 
উদ্ধার হওয়া আলামত সহ বিজয় আহমেদকে আটক করে দৌলতপুর থানায় নিয়ে আসা হয় এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে মামলার প্রক্রিয়া চলমান। 
 
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফিলিপ নগর ইউনিয়নের বাহির মাদি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ইয়াবা  সহ একজনকে আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তির নামে দৌলতপুর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র গুলি ও ইয়াবাসহ যুবক আটক

B
BN DESK | 03 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার