Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দ্রুতই ডিএসসিসির মেয়রের চেয়ারে বসছেন ইঞ্জিনিয়ার ইশরাক

BN DESK
05 September 2026, 06:28 AM পড়তে ১ মিনিট
দ্রুতই ডিএসসিসির মেয়রের চেয়ারে বসছেন ইঞ্জিনিয়ার ইশরাক

স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঘোষণা করা হয়েছে। ডিএসসিসির দায়িত্ব নিতে আর কোন বাধা নেই তার। তবে, ডিএসসিসির দায়িত্ব নিয়ে ইশরাক হোসেন মেয়রের চেয়ারে বসবেন কি ?এমন প্রশ্ন রাজনৈতিকসহ বিভিন্ন মহলে ‘ঘুরপাক’ খাচ্ছে।


এদিকে, ইশরাক হোসেন-এর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্বভার নিতে ইশরাক হোসেনের আগ্রহ রয়েছে। যতদ্রুতই সম্ভব তিনি মেয়রের চেয়াবে বসবেন। তবে, ওই সূত্র জানায়, সরকারি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসতে হবে।


গত রোববার ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ‘ঘোষণা’ করে নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করেছে। ওই দিন রাতে রাত ১১টার দিকে ইসি সচিব আখতার আহমেদ গেজেট প্রকাশ করেন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসির নির্বাচনের ফল বাতিল করে গত ২৭ মার্চ বিএনপি দলীয় মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে রায় দেন আদালত। একইসঙ্গে ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র নির্বাচিত ঘোষণা করে সরকারের গেজেট বাতিল করেন।


গত ২৭ মার্চের রায়ের পর গেজেট প্রকাশের বিষয়ে সম্প্রতি আইন মন্ত্রণালয়ের মতামত চায় ইসি। মতামত এলে গত রোববার রাতেই গেজেট প্রকাশের জন্য চিঠি বিজি প্রেসে পাঠানো হয়। এরপর রাত ১১টার দিকে গেজেটটি প্রকাশ করা হয়। ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

দ্রুতই ডিএসসিসির মেয়রের চেয়ারে বসছেন ইঞ্জিনিয়ার ইশরাক

B
BN DESK | 28 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার