Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

BN DESK
25 August 2024, 01:33 PM পড়তে ১ মিনিট
দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

নিউজ ডেস্ক:  নড়াইল-ফুলতলা আঞ্চলিক সড়কে সদর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছে চার বছরের এক শিশু। শনিবার (২৪ আগস্ট) দাদির সঙ্গে ঘুরতে বেরিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হয় জারিফ নামের শিশুটি। সে ঐ গ্রামের আব্দুল্লাহ মিনার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শনিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে সাংসারিক প্রয়োজনে এক প্রতিবেশীর বাড়ি যাবার সময় জারিফ ও তার দাদির পিছু নেয়।

সেখান থেকে কাজ শেষে দাদি-পোতা বাড়ি ফেরার পথে চঞ্চল জারিফ দাদির হাত ছেড়ে দিয়ে দৌড়ে রাস্তায় উঠতেই দ্রুতগতির এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে মাথায় আঘাত লেগে ছোট্ট জারিফ রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসা দিতে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

B
BN DESK | 25 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার