Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি গ্রেফতার ২

BN DESK
10 October 2025, 05:45 PM পড়তে ১ মিনিট
ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি গ্রেফতার ২

ভোলার তজুমদ্দিনে ধর্ষণের পর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই জন হলেন- উপজেলার চাচড়া ইউনিয়নের বাসিন্দা গিয়াস উদ্দিন ফরাজি (২৮) ও রাসেল (৩২)।

আজ মঙ্গলবার (৮ জুলাই)  তাদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে থেকে জানা গেছে, ভুক্তভোগী নারীর (২৫) স্বামী মারা গেছেন, বাবার বাড়িতে থাকেন। ১০ জুন রাতে ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। তার মা ও ভাই বাড়িতে ছিলেন না। রাতে শৌচাগারে যাওয়ার জন্য তিনি বাইরে বের হন। তখন গিয়াস উদ্দিন ও রাসেল তাকে জোর করে তুলে নিয়ে যায়। গিয়াস উদ্দিন ধর্ষণ করে ও রাসেল ভিডিও ধারণ করে। পরে তাকে নিয়মিত শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়। রাজি না হলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ওই ঘটনায় ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে গত রবিবার তজুমদ্দিন থানায় মামলা করেন। মামলার বাদী বলেন, তিনি বিষয়টি জানতে পেরে মানসম্মানের ভয়ে এত দিন কিছু বলেননি। কিন্তু রাস্তায় বের হলে আসামিরা তাকে আকার-ইঙ্গিতে নানা কিছু বলতো। বোনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত। নানা রকম ভয়ভীতি দেখিয়ে তাদের অতিষ্ঠ করে তোলে। তাকে গাঁজা-মাদক দিয়ে ধরিয়ে দেবেন বলেও হুমকি দেন।

তজুমদ্দিন থানার ওসি মহব্বত খাঁ বলেন, মামলার করার পর গতকাল সকালে ওই নারীকে ভোলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। পরে তিনি আদালতে জবানবন্দি দেন। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

এলাকা: ভোলা তজুমদ্দিন
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি গ্রেফতার ২

B
BN DESK | 08 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার