Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধাওয়া খেয়ে নদীতে যুবকের ঝাঁপ , একদিন পর মিললো লাশ

BN DESK
02 September 2026, 02:41 PM পড়তে ১ মিনিট
ধাওয়া খেয়ে নদীতে যুবকের ঝাঁপ , একদিন পর মিললো লাশ

সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে একটি স্কুলের শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে নদীতে পড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক মারা গেছে। ২৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর রোববার বিকাল ৩টার দিকে পুলিশের সহযোগিতায় কুশিয়ারা নদী থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 
মৃত আলী হোসেন (৩৫) গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। 
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন। 
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর এলাকার আল-এমদাদ হাই স্কুলে একটি অনুষ্ঠান চলছিল। বিকাল ৩টার দিকে আলী হোসেন এ অনুষ্ঠানস্থলে গেলে ওই স্কুলের শিক্ষার্থীরা তাড়িয়ে দিতে চেষ্টা করেন। এসময় আলী হোসেনকে শিক্ষার্থীরা ধাওয়াও করেন বলে জানা গেছে। শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আলী হোসেন ছুটে গিয়ে স্কুলের নিকটস্থ চন্দরপুর ব্রিজের উপর থেকে কুশিয়ার নদীতে ঝাঁপ দিলে পানিতে তলিয়ে যান আলী হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে গিয়ে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করে আলী হোসেনের সন্ধান না পেয়ে গতকালের মতো সন্ধান কার্যক্রম মুলতবি ঘোষণা করে। পরবর্তীতে রোববার সকাল থেকে ফের খোঁজাখুঁজি শুরু করে বিকাল ৩টার দিকে চন্দরপুর ব্রিজের অদূরবর্তী স্থান থেকে আলী হোসেনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। পরে লাশটি থানায় নিয়ে যায় পুলিশ। 
গোলাপগঞ্জ থানার ওসি মাছুদুল আমিন বলেন, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

তিনি আরও বলেন, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। শনিবার সেখানে আসলে কী ঘটেছে- তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে প্রাথমিকভাবে জানতে পেরেছি- আলী হোসেনকে শিক্ষার্থীরা ধাওয়া দিয়েছিল এবং নদীতে ঝাঁপ দেওয়ার পরও তার দিকে তারা ইট-ঢিল ছুঁড়ে মেরেছিল। 

 

এলাকা: সিলেট সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ধাওয়া খেয়ে নদীতে যুবকের ঝাঁপ , একদিন পর মিললো লাশ

B
BN DESK | 11 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার