Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধানক্ষেত থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

BN DESK
03 September 2026, 03:17 AM পড়তে ১ মিনিট
ধানক্ষেত থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

শেরপুরে নিখোঁজের দুই দিন পর একটি ধানখেত থেকে এক অটোরিকশার চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর ) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামের একটি ধানখেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. আক্তার হোসেন (৩২) ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে আইয়ুব আলী শেরপুর সদর উপজেলার ইলশা গ্রামের বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনেরা তাঁর সন্ধান পাননি। আজ সকালে এলাকার কয়েকজন ইলশা গ্রামের একটি ধানখেতের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ওই খেতের ভেতরে গিয়ে তাঁরা অর্ধগলিত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠান।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনসার আলী বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ধানক্ষেত থেকে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

B
BN DESK | 17 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার