Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধান কাটার সময় বজ্রপাতে প্রান গেল কৃষকের

BN DESK
02 September 2026, 01:46 PM পড়তে ১ মিনিট
ধান কাটার সময় বজ্রপাতে প্রান গেল কৃষকের

সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার বাকসার হাওরে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক জাকির হোসেন (৩৫) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জামালগঞ্জে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত শুরু। এসময় এই উপজেলার বাকসার হাওরে নিজের জমির ধান কাটছিলেন কৃষক জাকির হোসেন।

ধান কাটার একপর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। সেখানে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হাওরে নিজের জমির ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এরই মধ্যে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ধান কাটার সময় বজ্রপাতে প্রান গেল কৃষকের

B
BN DESK | 06 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার