Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নকলায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

BN DESK
03 September 2026, 03:01 AM পড়তে ১ মিনিট
নকলায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

শেরপুরের নকলায় বজ্রপাতে মো. সুজন মিয়া (২০) নামে এক কাঠ ফার্নিচার শ্রমিক মারা গেছেন। 

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি গ্রামের মোজাকান্দা এলাকায় ঘটনাটি ঘটে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মৃত্যুর তথ্যটি জানিয়েছেন। নিহত সুজন মোজাকান্দা এলাকার ফয়জল মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, সুজন মিয়া বৃহস্পতিবার সকালে পলাশকান্দি কাজী বাড়ির পিছনে নিজেদের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করতে যান। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে জমিতে চাষ দেওয়া অবস্থায় হঠাৎ বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় শামীম মিয়া জানান, সুজন মিয়া নকলা বাজারের হামিদ ফার্নিচার দোকানে চাকারি করতেন। তবে বোরো ও আমন মৌসুমে নিজেদের জমিতে নিজেরাই চাষাবাদ করতেন। সুজন ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মানবেতর জীবন যাপনের সম্ভবনা স্পষ্ট হলো। চরম হুমকির সম্মুখীন হলো পরিবারটি।

সুজনের খবর পেয়ে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছালাম ও তার পরিষদের অন্যান্যরা।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছালাম জানান, খবর পেয়ে আমরা নিহতের বাড়িতে গিয়েছি। আর  ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাপ্যতার ভিত্তিতে সহায়তার ব্যবস্থা করা হয়েছে। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এলাকা: শেরপুর নকলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নকলায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার