Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নগদের ডিলার থেকে ৫৫ লাখ টাকা ছিনতাই

BN DESK
01 September 2026, 07:55 PM পড়তে ১ মিনিট
নগদের ডিলার থেকে ৫৫ লাখ টাকা ছিনতাই

নিউজ ডেস্ক:   যশোর মনিরামপুর সড়কের কুয়াদা জামতলা মোড়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নগদ যশোর শাখার একটি ডিলারের কর্মকর্তা রবিউল ইসলামের কাছ থেকে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্ত চক্র এই টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। 


আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল নটার দিকে এই ঘটনা ঘটে।

নগদ যশোরের একাউন্টেন্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা বুঝে নিয়ে কর্মকর্তা রবিউল ইসলাম একটি প্রাইভেট যোগে মনিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা প্রাইভেটের সামনে গিয়ে গতিরোধ করে। এরপর গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং রবিউলকে নামিয়ে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

নগদ কর্মকর্তা রবিউল ইসলাম যশোরের ভাতুড়িয়া হাফেজ পাড়ার জালাল উদ্দিনের ছেলে। তিনি নগদ যশোর একটি শাখার ব্যবস্থাপক। যশোর থেকে নগদের টাকাটি যে প্রাইভেটে যাচ্ছিলো তার ড্রাইভার পোস্ট অফিস পাড়ার মোহাম্মদ সাজু।

রবিউল ইসলাম জানিয়েছেন, তিনি যশোরের নগদের একাউন্টেন্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা নিয়ে মনিরামপুর শাখা সাব অফিসের টাকা আবু সাজিদের কাছে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে তাদের উপর হামলা হয়। তাকে মারধর করা হয়েছে, গাড়ি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মাদ বলেন, “প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব হচ্ছে না।”

এলাকা: যশোর মণিরামপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নগদের ডিলার থেকে ৫৫ লাখ টাকা ছিনতাই

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার