Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নগরভবনে তালা দিয়ে দাবি আদায়ে অনড় ইশরাক সমর্থকরা

BN DESK
10 October 2025, 05:48 AM পড়তে ১ মিনিট
নগরভবনে তালা দিয়ে দাবি আদায়ে অনড় ইশরাক সমর্থকরা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আবারও অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। আজ সোমবার (১৬ জুন) সকালে নগর ভবনের সামনে একত্র হয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারেও সেখানে দলে দলে একত্রিত হন ইশরাকের অনুসারীরা।

আন্দোলনকারীরা বলছেন, ইশরাক হোসেনের শপথ ছাড়া নগর ভবনের তালা খোলা হবে না। তবে নগর ভবনকেন্দ্রিক যেসব সেবা রয়েছে, তা চলমান থাকবে। জন-ভোগান্তি নিরসনে আমরা সব উদ্যোগ নিয়েছি। পরে বেলা ১১টার দিকে নগর ভবনে এসে জরুরি সেবা চালু রাখতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন ইশরাক হোসেন। এর আগে তিনি বলেন, জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা চালু থাকবে। তবে কোনও কর্মকর্তা অফিস করতে পারবেন না। আমাদের তত্ত্বাবধানেই নগর ভবনের সব কার্যক্রম চলবে।

ইশরাক আরও বলেন, নগর ভবনের প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের প্রতীক। গায়ের জোরে নয়, সাংবিধানিকভাবে এবং জনগণের ভোটে আমি বৈধ মেয়র। বরং ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে আইন ও সংবিধান লঙ্ঘন করার অভিযোগ উঠবে। নগরবাসীর জনদুর্ভোগের বিষয়ে তিনি বলেন, মশক, বর্জ্য, ড্রেনেজ, লাইট, ইলেকট্রিক শুরু থেকে চালু ছিল, কোনদিন বন্ধ করা হয় নাই। মশক নিয়ে যা যা করা হয় সব করা হচ্ছে। লাইভ মনিটরিংসহ ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণ মনিটরিং সেল স্থাপন করা হবে।

ডেঙ্গুর প্রকোপের বিষয়ে ইশরাক হোসেন বলেন, নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের থেকে কিছু পরামর্শ এসেছে; যার কয়েকটি গ্রহণ করা হতে পারে। এছাড়া স্বাস্থ্য বিভাগ ও কনজারভেন্সি বিভাগের সঙ্গে আমরা নগর ভবনে মিটিং করবো। ডেঙ্গু নিয়ন্ত্রণে পেস্টিসাইড, লার্ভিসাইড স্প্রে করা হচ্ছে। জনসচেতনতামূলক লিফলেট ও প্রচারভিযান নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

নগরভবনে তালা দিয়ে দাবি আদায়ে অনড় ইশরাক সমর্থকরা

B
BN DESK | 16 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার