Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে ৩ চোরসহ ব্যাটারিচালিত রিকশা উদ্ধার,

BN DESK
03 September 2026, 12:51 PM পড়তে ১ মিনিট
নড়াইলে ৩ চোরসহ ব্যাটারিচালিত রিকশা উদ্ধার,

নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়া পৌরসভার মাইট কুমড়া (আশ্রয় প্রকল্প) এলাকা থেকে লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করেছে। এ সময় চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় নড়াইল জেলা পুলিশের মিডিয়া সেল। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মাগুরা জেলার ঘোড়ামারা গ্রামের আবদুল গনি মোল্যার ছেলে মফিজ মোল্যা (৪৮), একই জেলার পাল্লা (খালকুল পাড়া) গ্রামের মুরাদ মোল্যার ছেলে আকাশ মোল্যা (২৮) ও পাল্লা (শেখপাড়া) গ্রামের তরিকুল শেখের ছেলে ইসমাইল শেখ (২৫)।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া পৌরসভার মাইট কুমড়া (আশ্রয় প্রকল্প) এলাকার শামীম শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা হয়েছে।

এলাকা: নড়াইল লোহাগড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে ৩ চোরসহ ব্যাটারিচালিত রিকশা উদ্ধার,

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার