Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নদীতে গোসলে নেমে নিখোঁজের দুইদিন শিশুর মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 01:41 AM পড়তে ১ মিনিট

নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচির বাবার বাড়িতে ঈদে বেড়াতে গিয়ে মিনি কক্সবাজার খ্যাত মধুমতি নদীর চরে গোসলে নেমে তাসমিয়া (১১) নামে এক শিশু নিখোঁজের দুইদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর মধুমতি নদীর তীর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

 

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই এনায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ লংকারচর মিনি কক্সবাজার খ্যাত মধুমতি নদীর চরে গোসলে নেমে নিখোঁজ হয় তাসমিয়া।

নিহত তাসমিয়া যশোর জেলার সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের সময় শিশু তাসমিয়া তার চাচি রেশমার বাবার বাড়ি লোহগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাসমিয়া তার চাচি রেশমা ও অন্যান্যদের সঙ্গে মিনি কক্সবাজার খ্যাত দক্ষিণ লংকারচর মধুমতি নদীর চরে ঘুরতে যান। 

এ সময় নদীতে গোসলে নেমে তাসমিয়া নিখোঁজ হন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।

এসআই এনায়েত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: নড়াইল লোহাগড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নদীতে গোসলে নেমে নিখোঁজের দুইদিন শিশুর মরদেহ উদ্ধার

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার