Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নদীর চরে শিকলে তালাবদ্ধ অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 04:32 PM পড়তে ১ মিনিট
নদীর চরে শিকলে তালাবদ্ধ অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

খুলনার কয়রায় নদীর চর থেকে বাঁশের খুঁটির সাথে শিকলে তালাবদ্ধ অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারানপুর গ্রামের মৃত মনজেল সানার ছেলে। 

আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টার দিকে কয়রা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

জানা যায়, কয়রা থেকে খুলনাগামী লঞ্চের যাত্রীরা সকালে খুলনা যাওয়ার পথে চরে খুঁটির সাথে শিকলে তালাবদ্ধ অবস্থায় মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কয়রা থানার ওসি এমদাদুল হক জানান, এটি পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নদীর চরে শিকলে তালাবদ্ধ অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

B
BN DESK | 27 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার